Friday, June 26, 2026

‘বর ছাড়াই বিয়ে করতে যাচ্ছে বিজেপি’, মুখ্যমন্ত্রীর মুখহীন বিজেপিকে ব্যঙ্গ

Date:

Share post:

পেশাদার রাজনীতিক, কিন্তু বড়ই রসিক৷

দিল্লির বিধানসভা নির্বাচনে লড়াই মূলত AAP এবং বিজেপির মধ্যে। বহুদিন আগেই AAP মোট 70টি আসনের সব ক’টিতেই নিজেদের প্রার্থীর নাম ঘোষনা করলেও, সবে আংশিক প্রার্থী তালিকা ঘোষনা করেছে বিজেপি৷ নির্বাচনে AAP-এর মুখ কেজরিওয়ালই থাকছেন। কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেনি বিজেপির কোনও মুখ।

বিজেপির এই হতাশজনক অবস্থাকেই কটাক্ষ করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, “এ যেন বর ছাড়াই বিয়ে করতে যাচ্ছে বিজেপি৷ বরযাত্রীরা যাত্রা শুরু করে দিয়েছে, কিন্তু এখনও বর-ই ঠিক হলো না৷”

বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে এভাবেই একহাত নিয়েছেন সিসোদিয়া৷
প্রার্থীতালিকার একাংশ প্রকাশ করেছে বিজেপি। তবে বিজেপির তরফে কে মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই করবেন, তা এখনও জানাতে পারেনি গেরুয়া শিবির৷ এবিষয়ে মন্তব্য করেই সিসোদিয়া বলেন, “বিজেপি যখন প্রার্থী তালিকা প্রকাশ করছিল, ভাবছিলাম কোনও একটা মুখ সামনে আনবে। কিন্তু কেজরিওয়ালের উল্টোদিকে কোনও মুখই খুঁজে পেল না বিজেপি। দিল্লিতে এবার ভোট কাজের ভিত্তিতে হবে। আর কোনও ইস্যুই তেমন প্রভাব ফেলবে না এই নির্বাচনে।’”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...