Sunday, June 28, 2026

আইসিইউ থেকে মুক্তি, সোমবার ছাড়া পেতে পারেন দীপঙ্কর

Date:

Share post:

অভিনেতা দীপঙ্কর দে ভাল আছেন। আইসিইউ থেকে শনিবার তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। তবে এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। অনুমান আরও দু’দিন তাঁকে হাসপাতালে রাখা হবে।

সিওপিডি আক্রান্ত অভিনেতার শুক্রবার বিকেলে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়। ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি হাসপাতালে। অভিনেতার স্ত্রী দোলন রায় জানান, শ্বাসকষ্ট নেই। তিনি আগের চেয়ে ভাল আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত রবিবার অবধি তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। ক্রনিক উপসর্গগুলি বন্ধ হলেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। সেক্ষেত্রে সোমবার তিনি হাসপাতাল থেকে বাড়ি যেতে পারেন।

আরও পড়ুন-BREAKING: পুরসভায় ভোট লুট রুখতে পুলিশ নয়, বিজেপিকে পাশে চাইছে সিপিএম!

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...