Monday, April 6, 2026

“ইন্দিরা জয়সিং কে? এদের জন্যই ধর্ষণের ঘটনা কমছে না”, বিস্ফোরক উত্তর নির্ভয়ার মায়ের

Date:

Share post:

নির্ভয়ার মা আশা দেবীকে মেয়ের ধর্ষক ও হত্যাকারীদের ক্ষমা করে তাদের ফাঁসি রদ করার উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছিলেন আইনজীবী ইন্দিরা জয়সিং৷

জয়সিং-কে মুখের মতো উত্তর দিতে একটুও সময় নিলেন না নির্ভয়ার মা আশা দেবী৷

2012 সালের 16 ডিসেম্বর একটি চলন্ত বাসে আশা দেবীর মেয়েকে গণধর্ষণ ও নির্যাতন করে দিল্লির রাস্তায় ফেলে দেওয়া হয়েছিলো৷ পরে হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার। ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার বিচারে দোষীদের প্রাণদণ্ডের সাজা শোনানো হয়। আগামী 1 ফেব্রুয়ারি ভোর 6টায় ওই 4 সাজাপ্রাপ্তের ফাঁসির সাজা কার্যকর হওয়ার কথা রয়েছে।

এরই মাঝে আইনজীবী ইন্দিরা জয়সিং নির্ভয়ার মা আশা দেবী-কে ‘পরামর্শ’ দেন, যেভাবে সোনিয়া গান্ধী তাঁর স্বামী তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মধ্যে অন্যতম নলিনী মুরুগানকে ক্ষমা করেছিলেন, সেভাবেই দোষীদের ক্ষমা করুন৷

আর এই ‘পরামর্শ’ শুনেই ক্ষোভে ফেটে পড়েন আশাদেবী।

আশাদেবী বলেছেন, ‘ইন্দিরা জয়সিং কীভাবে আমাকে এ জাতীয় পরামর্শ দেওয়ার সাহস করেছেন তা বিশ্বাস করতে পারছি না। কয়েক বছর ধরে আমি সুপ্রিম কোর্টে চক্কর কাটার সময় তাঁর সঙ্গে অনেকবার সাক্ষাৎ হয়েছে, সেই সময় একবারও তিনি আমার কুশল সংবাদও নেননি৷

আর আজ তিনি দোষীদের পক্ষ নিয়ে কথা বলছেন। এ জাতীয় লোকেরা ধর্ষকদের সমর্থন করে নিজেদের জীবিকা নির্বাহ করে। আর এই জন্যেই দেশে ধর্ষণের ঘটনা কমছে না”৷

একসঙ্গেই তিনিবলেছেন,”রাজনৈতিক ফায়দা লুটতে এই ঘটনাকে ব্যবহার করা হচ্ছে”৷ তিনি বলেন, “আমাকে এ জাতীয় পরামর্শ দেওয়ার ইন্দিরা জয়সিং কে? পুরো দেশ চায় দোষীদের ফাঁসি কার্যকর করা হোক। ওঁর মতো মানুষের কারণেই ধর্ষণের শিকাররা সুবিচার পান না”।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...