Saturday, June 20, 2026

শাবানার গাড়িতে ট্রাকের ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনা

Date:

Share post:

পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন অভিনেত্রী শাবানা আজমি। শনিবার বিকেল চারটে নাগাদ মুম্বই পুনে হাই ওয়েতে কাহালপুর টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে। শাবানার গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। লোনাভালায় তাঁদের ফার্ম হাউসে যাচ্ছিলেন শাবানা। গাড়িতে শাবানার সঙ্গে তাঁর স্বামী প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারও ছিলেন। তিনি সিট বেল্ট পড়েছিলেন। তাঁর কোনও চোট লাগেনি। গুরুতর আহত শাবানাকে পানভেলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শাবানার নাকে চোট রয়েছে। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কিছুটা ‘শকড’ রয়েছেন। তাঁদের চালক গুরুতর আহত। গতকাল, শুক্রবার, জাভেদ আখতার তাঁর ৭৫ পূর্তি উপলক্ষ্য পার্টি দিয়েছিলেন। মুম্বইতে তা শেষ করে এদিন তাঁরা ছুটি কাটাতে ফার্ম হাউস যাচ্ছিলেন।

আরও পড়ুন-গ্ল্যামগার্ল দীপিকা কীভাবে ‘ছপাক’-এর মালতী, প্রকাশিত ভিডিও

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...