Saturday, April 4, 2026

মত্ত চালকের হাতে স্টিয়ারিং, কী হল বরযাত্রী সহ বাসের?

Date:

Share post:

মত্ত চালকের হাতে বাসের স্টিয়ারিং। আর তাতেই বিপত্তি। বিয়েবাড়ি থেকে ফেরার পথে বরযাত্রী সহ বাস উল্টে আহত বেশ কয়েকজন যাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের হাবলাতে। আহতদের উদ্ধার করে গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার রাতে গোয়ালতোড়ের ভেদুয়ার গ্রামের কুণ্ডুপাড়ার সুদীপ কুণ্ডু বিয়ে করতে গিয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরে। তাঁর সঙ্গে বাসে গিয়েছিলেন কমপক্ষ ৭০ জনের বরযাত্রী। বিয়ে শেষে রাতে বাসে বাড়ি ফিরছিলেন বরযাত্রীরা। ভোর চারটে নাগাদ গোয়ালতোড়ের হাবলার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, বাসের চালক মত্ত অবস্থায় বাস চালাচ্ছিলেন বলেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসচালক পলাতক। তদন্তে নেমেছে গোয়ালতোড় থানার পুলিশ।

আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা থেকে NRC-CAA বাতিল ঘোষণা হোক, “মোদিকে বলো” পত্রবোমা আইসা’র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...