Friday, June 26, 2026

দিল্লির বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন স্ত্রী-ছেলে-মেয়ে

Date:

Share post:

ভোট বড় বালাই। কিসসা কুর্সিকা যে কী জ্বালা তা অরবিন্দ কেজরিওয়াল হাড়ে হাড়ে বুঝেছেন। তাই দিল্লির ভোটে নামিয়ে দিয়েছেন স্ত্রী, ছেলে-মেয়েকে। কারণ, কেজরিওয়াল বলছেন, অন্য প্রার্থীদের জন্য প্রচার করতে হবে। তাই নিজের কেন্দ্রে সময় পাওয়া দুষ্কর।

নয়াদিল্লি কেন্দ্রে প্রার্থী দিল্লির মুখ্যমন্ত্রী। ২০১৩ সালে তিনি প্রথমবার ভোটে লড়ে হারান প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে। ভোটের ব্যবধান ছিল ২৬হাজারের বেশি। ২০১৬ সালে ফের ভোট। এবার বিজেপির নূপুর শর্মাকে হারালেন ৩২হাজারের কিছু বেশি ভোটে। কেজরিওয়ালের স্ত্রী সুনীতা ছিলেন আইআরএস পদাধিকারী। কিন্তু কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ভিআরএস নিয়ে চাকরি ছাড়েন। তাঁর ছেলে পুলকিত ও মেয়ে হর্ষিতা দু’জনেই আইআইটিতে পড়াশোনা করেন। উল্লেখ্য, কেজরিওয়ালও ছিলেন খড়গপুর আইআইটির ছাত্র। দিল্লির বাড়ি বাড়ি গিয়ে গান্ধী টুপি পড়ে মা-মেয়ে-ছেলে অরবিন্দের নামে ভোট চাইছেন। বলছেন আপের সাফল্য। ভিড়ও হচ্ছে যথেষ্ট। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এবারও কেজরিওয়াল কম করে ২৫হাজারের বেশি ভোটে জিতবেন।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...