Tuesday, March 17, 2026

৪ দিনের দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী, CAA-র বিরুদ্ধে পদযাত্রা, নেতাজি-স্মরণ

Date:

Share post:

চারদিনের দার্জিলিং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ২২ জানুয়ারি দার্জিলিংয়ে CAA-র বিরুদ্ধে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। ২৩ জানুয়ারি দার্জিলিংয়ের ম্যালে রাজ্য সরকার আয়োজিত নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এবারের নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলবেন, “১৯৪০ সালের ১২ মে নেতাজি বলেছিলেন, ‘‌সন্ন্যাসী- সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ত্রিশূল আর গেরুয়া বসন দেখলেই হিন্দু মাত্রেই শির নত। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কুলষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রেই এর নিন্দা করা কর্তব্য। এই বিশ্বাসঘাতকদের আপনার রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন। এদের কথা শুনবেন না।” নেতাজির এই কথাই মমতা এবার তুলে ধরবেন৷

মুখ্যমন্ত্রীর ইচ্ছায় গত কয়েক বছর ধরেই রাজ্য সরকার দার্জিলিংয়ের ম্যালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করে৷ মুখ্যমন্ত্রী নিজে এই অনুষ্ঠানে যোগ দেন৷ ওদিকে, প্রশাসনিক সূত্রে খবর, ২১ তারিখ মুখ্যমন্ত্রী বিভিন্ন জনজাতিদের বোর্ড, GTA কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে কথাও বলতে পারেন।

মুখ্যমন্ত্রীর এই ৪ দিনের সফরে একাধিক কর্মসূচি রাখা হয়েছে৷ বিমানে বাগডোগরায় নেমেই মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন। সেখান থেকে যাবেন দার্জিলিংয়ের রিচমন্ড হিলে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা চারদিন মুখ্যমন্ত্রী দার্জিলিং থাকবেন। ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রী CAA- বিরোধিতায় পদযাত্রায় করবেন। ২৩ জানুয়ারি ম্যালে রাজ্য সরকারের নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানেও অংশ নেবেন৷
২৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী শিলিগুড়ি ফিরবেন। রাতে থাকবেন উত্তরকন্যার গেস্ট হাউস কন্যাশ্রীতে। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী বাগডোগরা হয়ে বিমানে কলকাতা ফিরবেন৷

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...