Saturday, June 27, 2026

বোর্ডের চুক্তি থেকে ধোনি বাদ যাওয়ার পিছনে কি বিজেপির হাত? কী বললেন কংগ্রেস নেতা

Date:

Share post:

বোর্ডের চুক্তি থেকে বাদ পড়তে হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। কেন বাদ গেলেন তিনি? সেই ব্যাখ্যা দিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাকিল আহমেদ। এতদিন গোটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল সত্যিই কি ধোনির বাদ যাওয়ার পিছনে বিজেপির হাত আছে? তা যদি থেকেই থাকে, তাহলে এর থেকে লজ্জার কিছু হয় না। এবার সেই তত্ত্বকে হাতিয়ার করেই বিজেপিকে আক্রমণ শানাল কংগ্রেস।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে মাহির বিজেপি যোগ নিয়ে জল্পনা ছড়িয়েছিল। অন্যদের কথা অনুযায়ী, বিজেপি নেতারা নাকি মাহির সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাঁকে দলে টানার উদ্দেশ্যে। কিন্তু, ধোনি তাতে রাজি হননি। ধোনি রাজি না হওয়ায় তাঁকে গেরুয়া শিবিরের হয়ে ভোটপ্রচার করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু, মাহি তাতেও রাজি হননি।

কংগ্রেস নেতা শাকিল আহমেদ রবিবার ট্যুইট করে প্রশ্ন তুলছেন, ‘এটা কি ঠিক যে দেশকে বিশ্বকাপ জেতানো এবং অনেক সাফল্যের মালিক ধোনির চুক্তি শুধু বিজেপিকে সমর্থন না করায় বাতিল করা হয়েছে? এটা যদি হয়ে থাকে তাহলে এর থেকে লজ্জাজনক কিছু হয় না।’

আরও পড়ুন-৪ দিনের দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী, CAA-র বিরুদ্ধে পদযাত্রা, নেতাজি-স্মরণ

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...