Monday, April 6, 2026

শাবানার ড্রাইভারের বিরুদ্ধে এফআইআর ট্রাক ড্রাইভারের, কারণ কী?

Date:

Share post:

শনিবার দুপুর তিনটে নাগাদ পুণে-মুম্বই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী শাবানা আজমি। ব্যপকভাবে জখম হন তিনি। শাবানার গাড়ি হাইওয়েতে একটি লরির পিছনের দিকে গিয়ে ধাক্কা মারে। তাঁর গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। শাবানা মাথায় ও চোখের নিচের অংশে গুরুতর চোট পেয়েছেন।

রায়গড়ের পুলিশ আধিকারিক অনিল পরাস্কর জানিয়েছেন, মুম্বই থেকে ৬০ কিমি দূরে খালাপুরের কাছে দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়়েন শাবানা। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ট্রাক ড্রাইভারের অভিযোগের ভিত্তিতে তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শাবানা এখন বিপদমুক্ত। চিকিৎসকদের একটি দল তাঁকে ২৪ ঘণ্টা নজরে রেখেছেন। দুর্ঘটনায় শাবানার সঙ্গে তাঁর গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাক ড্রাইভারের অভিযোগ, শাবানার গাড়ির চালক অমলেশ প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছিলেন। গতি এতটাই বেশি ছিল যে তিনি বেসামাল হয়ে পড়েন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারেন। দুর্ঘটনায় সেই ট্রাকের পিছনের অংশে ক্ষতি হয়েছে। শাবানা আজমির গাড়িরও ক্ষতি হয়েছে। প্রথমে শাবানাকে মুম্বইয়ের এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাঁকে সেখান থেকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভআই আম্বানি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...