Tuesday, April 7, 2026

দিল্লির ভোটে বিজেপির সঙ্গে জোট ভাঙছে আকালি দল

Date:

Share post:

আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষের জেরে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করছে না শিরোমণি আকালি দল। একইসঙ্গে তারা ভোটেও লড়বে না বলে জানিয়েছে। যদিও কেন্দ্রে তারা এনডিএতেই থাকছে। জানা গিয়েছে, রাজৌরি গার্ডেন সহ অন্তত পাঁচটি আসন বিজেপির কাছে দাবি করেছিল আকালিরা। দাবি পূরণ না হওয়ায় জোট ভাঙার কথা বলে না লড়ার ঘোষণা করল আকালি দল। যদিও আসন নিয়ে অসন্তোষ প্রকাশ্যে মানতে না চেয়ে তারা CAA ইস্যুকে সামনে এনেছে। আকালি নেতা মনিন্দর সিং সিরসা বলেন, নাগরিকত্ব বিলকে সংসদে সমর্থন করলেও আমরা মনে করি এতে মুসলিমদেরও অন্তর্ভুক্ত করা উচিত ছিল। তাই প্রতীকী প্রতিবাদ হিসাবে আমাদের না লড়ার সিদ্ধান্ত।

এমনিতেই দিল্লিতে আপের বিরুদ্ধে লড়াই বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ। তার উপর কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও মুখ সামনে আনতে পারেনি বিজেপি। ফলে কেন্দ্রের শাসক দল যথেষ্ট চাপে। তার উপর দিল্লিতে প্রায় দশ লক্ষ শিখ ভোটার আছে। সেদিক থেকে আকালি দল পাশ থেকে সরে যাওয়া মানে বড় ক্ষতির মুখে পড়তে পারে গেরুয়া শিবির।

 

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...