Saturday, April 4, 2026

রক্তাক্ত দক্ষিণেশ্বরের স্কাইওয়াক

Date:

Share post:

দিনেদুপুরে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে মহিলার উপর ছুরি নিয়ে হামলা। অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। হামলার পরেই আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে আচমকাই স্কাইওয়াকের উপর এক মহিলার উপর চড়াও হন এক ব্যক্তি। ধারালো ছুরি দিয়ে মহিলাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন তিনি। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় মহিলা পড়ে গেলে, আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ওই দুজনই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। হামলাকারী ওই মহিলার প্রাক্তন স্বামী। কিছুদিন আগেই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এর মধ্যে অন্যত্র বিয়েও করেছেন ওই মহিলা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রতিহিংসার থেকেই প্রাক্তন স্ত্রীর উপর হামলা চালান ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...