Friday, June 26, 2026

২০১৮-র পর আজ শহিদ মিনারে কলকাতা সিপিএমের সমাবেশ

Date:

Share post:

দীর্ঘ কাল পরে আজ. সোমবার শহিদ মিনার ময়দানে সমাবেশ করতে চলেছে কলকাতা জেলা সিপিএম। CAA বা সংশোধিত নাগরিকত্ব আইন এবং NRC বা জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদ তো বটেই, সঙ্গে আছে কাজ ও মজুরির দাবি৷ এই সমাবেশের মূল বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। শহিদ মিনার ময়দানে ২০১৮ সালে শেষ বার বামেদের সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে তেমন ভিড় করতে পারেননি বাম নেতৃত্ব। এ বার শুধু কলকাতা জেলার জন্যই সমাবেশ হচ্ছে। সিপিএম সূত্রের বক্তব্য, CAA-NRC-র বিরুদ্ধে এবং বেহাল অর্থনীতির প্রতিবাদে প্রতি জেলায় সিপিএম সমাবেশ করেছে। এ বার শুধুই কলকাতা জেলা সিপিএমের সমাবেশ হবে। তার আগে কলকাতার নানা অঞ্চলে সভা করে প্রস্তুতি নেওয়া হয়েছে। লাগাতার পথে নামার কর্মসূচি নিয়ে আন্দোলন জারি রাখা ও সংগঠনকে শক্ত করাই সিপিএম নেতৃত্বের লক্ষ্য। একইসঙ্গে কলকাতার পুরভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করাও উদ্দেশ্য ৷

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...