Sunday, June 7, 2026

মোদির বঞ্চনার জবাব দিতে তৈরি মমতা, ‘ঐক্যশ্রী’তে রাজ্যজুড়ে আবেদন ৪৬ লক্ষ

Date:

Share post:

এবার মোদি সরকারের বঞ্চনার যোগ্য জবাব দিতে তৈরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু পড়ুয়াদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প ‘ঐক্যশ্রী’তে প্রায় সাড়ে ৪৬ লক্ষ আবেদন জমা পড়েছে। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প চলতি আর্থিক বছর থেকে শুরু হয়েছে। প্রায় ৬০০ কোটি টাকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য, সংখ্যালঘু মেধাবী-দুঃস্থ পড়ুয়াদের পড়াশুনা চালিয়ে যেতে সরকারি সহায়তা করা।

অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই ধরনের বিশেষ স্কলারশিপ থাকলেও গত দু’টি অর্থবর্ষে বিবিধ কারণ দেখিয়ে রাজ্যের প্রায় ৪৪ লক্ষ সংখ্যালঘু পড়ুয়ার আবেদনপত্র খারিজ করা হয়েছে। যার জেরে প্রবল সমস্যায় পড়েছিল লক্ষ লক্ষ গরিব পরিবার। জেলায় জেলায় মারাত্মক ক্ষোভও তৈরি হয়েছিল। তারপরই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন, কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী না হয়ে পশ্চিমবঙ্গ সরকার এককভাবে সংখ্যালঘু পড়ুয়াদের পাশে দাঁড়াবে। সেই লক্ষ্যেই ‘ঐক্যশ্রী’ প্রকল্প চালু করেন তিনি।

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...