Saturday, June 27, 2026

বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়লেন চালক, তারপর যা ঘটলো

Date:

Share post:

লাগাতার গাড়ি চালাতে চালাতে ভোররাতের দিকে ঘুমে চোখ জুড়ে গিয়েছিল চালকের। আর তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার পাঁশকুড়া থানার মেচগ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা। জানা গিয়েছে, রাঁচি থেকে আজ ভোর ৪টা নাগাদ ওই বাসটি কলকাতার দিকে আসছিল। বাসে প্রায় ৭০-৮০ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। পুলিশের অনুমান, সে সময়ে ঘুম এসে যায় চালকের। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মেচগ্রামের কাছে বাসটি উল্টে যায়। স্থানীয়রা, জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...