Tuesday, April 7, 2026

রাজ্যে প্রথম শিল্পোদ্যোগ কলেজ করছে অ্যাডামাস, সমাবর্তনের প্রাক্কালে ঘোষণা করলেন আচার্য

Date:

Share post:

রাজ্যে এই প্রথম কোনও শিল্পোদ্যোগ কলেজ করছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। বুধবার তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানের আগে আজ, মঙ্গলবার এমনই খুশির খবর শোনালেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায়। এদিন কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কথা ঘোষণা করেন তিনি।

আচার্য সমিত রায় জানান, সত্তর-আশির দশকে এই বাংলায় অনেক উদ্যোগপতি তথা শিল্পপতি ছিলেন। তাই আগামীদিনে আরও বেশি করে এই বাংলা থেকে উদ্যোগপতি তুলে আনাই এই শিল্পোদ্যোগ কলেজের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও জানান, পড়াশুনার ইন্ডাস্ট্রি কানেক্টেড হওয়া প্রয়োজন। কারণ, সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে ডিগ্রির থেকেও বেশি জরুরি স্কিল ও দক্ষতা। অ্যাডামাসের শিল্পোদ্যোগ কলেজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামী অধ্যাপকরা পড়াতে আসবেন। শিল্পপতির আসবেন পড়ুয়াদের সামনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে।

শিল্পোদ্যোগ কলেজের পাশাপাশি অ্যাডামাস বিশ্ববিদ্যালয় মিডিয়া এবং কমিউনিকেশন স্কুলও করছে। যা পূর্ব ভারতে প্রথম। এই স্কুলে দুটি ব্যাচেলর ও পাঁচটি মাস্টার কোর্স চালু হবে। একই সঙ্গে বিএসসি মিডিয়া টেকনোলোজিও পড়ানো হবে এখানে।

প্রসঙ্গত, বুধবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন অর্জুন মালহোত্রা। যিনি দেশের একজন সফল শিল্পপতি। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ললিত আনন্দ। এছাড়াও থাকবেন আরও বিশিষ্ট জন এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও।

আরও পড়ুন-যা পারেন করুন, সিএএ প্রত্যাহার হবে না: মমতাকে অমিত শাহ

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...