Saturday, June 27, 2026

নেতাজির পাশে ছবি! শুভেন্দুর ধমকে ফ্লেক্স বদল

Date:

Share post:

সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। সেই মতো, সারা রাজ্যের সঙ্গে সাজেছে মেদিনীপুরেও। জাতীয় সড়কের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে অস্থায়ী গেট বানিয়ে লাগানো হয়েছে ফ্লেক্স। নিমতৌড়ি স্মৃতি সৌধস্থলে ২৩ জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী উদযাপন করা হবে। সেই অনুষ্ঠানের ফ্লেক্স ঘিরে ছড়ায় বিতর্ক। কারণ, সেই ফ্লেক্সে নেতাজির সঙ্গেই ছিল পরিবহনমন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর ছবি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ও ও কাঁথির সাংসদ শিশির অধিকারীর ছবিও ছিল। অনুষ্ঠানের আয়োজক তৃণমূলের সমবায় সংগঠন।

সোমবার কাঁথি থেকে কলকাতায় যাওয়ার পথে সেই গেট চোখে পড়ে খোদ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। দলীয় সূত্রে খবর, সেটি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি। আয়োজকদের ফোনে প্রচণ্ড ধমক দেন শুভেন্দু। মন্ত্রীকে খুশি করতে গিয়ে মহান স্বাধীনতা সংগ্রামীকে তারা অপমান করেছে বলেও ভর্ৎসনা করেন তিনি। অবিলম্বে ওই ব্যানার সরিয়ে শুধু নেতাজির ছবি দিয়ে ফ্লেক্স করতে নির্দেশ দেন।

সেই ধমকেই কাজ হয়। সোমবার, রাত ১০টার মধ্যে আগের ফ্লেক্স সরিয়ে শুধু নেতাজির ছবি দিয়ে গেট বানানো হয়। সেখানে উদ্বোধক হিসাবে শুধু শুভেন্দু অধিকারীর নাম আছে, কোনও ছবি নেই। শুভেন্দু জানান, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মেদিনীপুরের নাম ওতোপ্রতো ভাবে জড়িত। সেখানেই নেতাজির এই অবমাননা কোনওভাবেই বরদাস্ত করা হয়নি, হবেও না।

আরও পড়ুন-দার্জিলিংয়ে শিশুদের পোলিও খাওয়ালেন মানবিক মুখ্যমন্ত্রী

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...