Sunday, June 28, 2026

মমতার মিছিল, কাল সকালের পর দার্জিলিং ওঠানামা কঠিন

Date:

Share post:

পর্যটকদের জন্য সতর্কবার্তা। 22 জানুয়ারি পাহাড়ে মুখ্যমন্ত্রীর মিছিল। একে তো মিছিল। তার উপর এতে সামিল হতে বিভিন্ন এলাকা থেকে গাড়িতে জমায়েতে আসবেন সমর্থকরা। ফলে বেলার দিক থেকে দার্জিলিং কার্যত অচল হয়ে যাবে। রোহিনী বা পাঙ্খাবাড়ি বা মূল রাস্তা, যে পথ দিয়েই যান, কার্শিয়াং, সোনাডা, ঘুমের পর যানজট অবধারিত। ফলে যাঁরা উপর থেকে নামবেন বা নেমে বিমান ধরবেন, তাঁরা সকালের দিকে নেমে আসাই ভালো। বেলার দিকে উপরে ওঠার আগে রাস্তায় পরিস্থিতি জেনে নেওয়া উচিত। অন্যথায় মাঝপথে অনেকক্ষণ আটকে থাকার সম্ভাবনা। বিকেলের পর আবার সব স্বাভাবিক হবে। তখন জমায়েতে যাওয়া গাড়িগুলির ফেরার চাপও থাকবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...