Saturday, June 27, 2026

হাসপাতালে শঙ্খ ঘোষ, এখন কেমন আছেন কবি?

Date:

Share post:

অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন কবি শঙ্খ ঘোষ। মঙ্গলবার দুপুরে তাঁকে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , ফুসফুসে সংক্রমণের কারণেই এদিন দুপুর ১২টা নাগাদ শঙ্খ ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সি কে মাইতির অধীনে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বেশ কিছু টেস্ট ও রক্তের পরীক্ষা করা হচ্ছে।

কবির পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই কাশি হয়েছিল তাঁর। সম্প্রতি, বাড়িতে পড়েও গিয়েছিলেন। বয়স ৮৭ বছর। ফলে চিকিৎসকরা শারীরিক অবস্থা খতিয়ে দেখা জরুরি বলে জানিয়েছিলেন। সে কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এখন অনেকটাই ভালো আছেন।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...