Saturday, June 27, 2026

ছাত্র ছিলেন না বলেই ছাত্রসমাজকে বোঝেন না, মোদিকে কটাক্ষ নাসিরুদ্দিনের

Date:

Share post:

“মোদি নিজে কোনওদিন ছাত্রই ছিলেন না৷ তাই ছাত্রসমাজের প্রতি ওঁর কোনও সহানুভূতি নেই”৷

এভাবেই মুখ খুললেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷ এক অনলাইন নিউজ পোর্টালের সাক্ষাৎকারে তিনি নাসিরুদ্দিন বলেন,”এই সরকারের প্রধান বৈশিষ্ট্যই হল ছাত্রসমাজ এবং বিদ্বৎসমাজের প্রতি বিদ্বেষ। এরা নিজেরা কখনও ছাত্র ছিলেন না, বিদ্যাচর্চায় আগ্রহ দেখাননি কখনও, তার জন্যই হয়তো এই বিদ্বেষ। ছাত্ররা হল সেই গোষ্ঠী, যারা চিন্তা করে দেশের ভবিষ্যৎ নিয়ে। বড় হলে তাদের জন্য কী ভবিষ্যৎ অপেক্ষা করছে, এটা তাদের ভাবতে হয়। প্রধানমন্ত্রী সেই গোষ্ঠীর অংশ ছিলেন না তাই তাদের প্রতি ওঁর সহানুভূতিও নেই। রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রির কথা সামনে আসার আগে উনি নিজে কিন্তু বলতেন আমি পড়াশোনাই করিনি।’’

একইসঙ্গে নাসির বলেন, “আমি নিজেকে কোনও দিনও মুসলিম ভাবিনি। আজও ভাবিনা। সচেতন নাগরিক হিসেবে আজ ক্রুদ্ধ বোধ করছি”৷ তিনি বলেন, ‘‘জানি না আমার বার্থ সার্টিফিকেট আছে কি না। এত বছর এ দেশে কাজ করছি। পরিবারের বাকিরা কেউ পুলিশে, কেউ প্রশাসনে, কেউ সেনাবাহিনীতে কাজ করে এসেছে। আজ যদি ভারতীয়ত্বের প্রমাণ দিতে হয়, তাতে উদ্বেগ নয়, ক্রোধই জন্মায়। আমি উদ্বিগ্ন নই, আমি ক্রুদ্ধ।’’
CAA ঘিরে দেশ জুড়ে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ঢল নেমেছে, তা খুবই আশাব্যঞ্জক বলে মনে করছেন নাসির।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...