Saturday, March 28, 2026

কেন্দ্রে রদবদল, রাষ্ট্রমন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত, দিল্লিতে জল্পনা

Date:

Share post:

মোদি মন্ত্রিসভায় স্থান পেতে পারেন রাজ্যসভার এমপি স্বপন দাশগুপ্ত৷ তাঁকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। সম্ভবত বাজেটে পরই কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল হবে। সংবাদমাধ্যমের খবর, বেশ কিছু নতুন মুখ অন্তর্ভুক্ত হতে চলেছে। তবে বাংলার কোনও নাম শোনা যাচ্ছে না৷ লোকসভা ভোটের পর এটাই মোদি মন্ত্রিসভার প্রথম রদবদল। শোনা যাচ্ছে সুরেশ প্রভুকে ফের মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হতে পারে। রাজ্যসভার এমপি স্বপন দাশগুপ্তকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে আনার জল্পনা শোনা যাচ্ছে। ওদিকে NDA শরিকদের সন্তুষ্ট রাখতে তামিলনাড়ুর AIADMK এবং বিহারে নীতীশ কুমারের দল JDU থেকে মন্ত্রী করা হবে৷ এই দুই জোটসঙ্গীকে খুশি রাখতে মরিয়া নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, মহারাষ্ট্র থেকে তরুণ কোনও মুখ আনা হবে মন্ত্রিসভায়।

তবে প্রস্তাবিত রদবদলে সবার নজরে অর্থমন্ত্রক। শোনা যাচ্ছে ব্রিকস ব্যাংকের প্রধান কে ভি কামাথকে অর্থমন্ত্রী করা হবে।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...