Tuesday, June 2, 2026

চিনের সঙ্গে দ্বিতীয় বাণিজ্যিক চুক্তি করছে আমেরিকা: ট্রাম্প

Date:

Share post:

এবার চিনের সঙ্গে দ্বিতীয় দফার বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। জানালেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, গত বছরই চিনের সঙ্গে আমেরিকার প্রথম দফার বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই সময়ই দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে শুল্ক ধীরে ধীরে কমিয়ে আনার ক্ষেত্রে চুক্তি হয়।

এবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে দ্বিতীয় পর্যায়ের চুক্তির কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার, তিনি বলেন, আমেরিকা এমন অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দিয়ে যাচ্ছে যা আগে কখনও দেখা যায়নি। এরজন্য ট্রাম্প গর্বিত বলেও জানান।

তবে, অর্থনীতিবিদদের মতে চিন ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তিতে গত ১৮ মাসের বাণিজ্যিক দ্বন্দ্বের অবসান হল। কিন্তু এখনও অনেক বিষয় অমীমাংসিত রয়ে গিয়েছে। সেগুলি দ্বিতীয় পর্যায়ের চুক্তিতে সেটা উঠে আসে কি না সেটাই দেখার।

আরও পড়ুন-ইমরানকে পাশে বসিয়ে ফের কাশ্মীর ইস্যুতে নাক গলানোর চেষ্টা ট্রাম্পের

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...