Wednesday, June 10, 2026

কাউন্সিলরের সাড়ে ৩ কোটির গাড়ি!

Date:

Share post:

নজরকাড়া লাল রঙের বিদেশি স্পোর্টস কার। সাদামাটা পুরসভার পার্কিং লটে সবার নজর কেড়েছে। অ্যাম্বাসেডর, মাহিন্দ্রা, বড় জোর হুন্ডাই গাড়ির ভিড়ে সেটি একেবারে মধ্যমণি। একটু বেমানানও। তাই তাকে ঘিরে কৌতুহলের শেষ নেই। কার গাড়ি, কোথা থেকে এলো- এই সব আলোচনায় ব্যস্ত পুরকর্মীরা। তার মধ্যেই কেউ কেউ গাড়ির সঙ্গে তোলেন সেল্ফিও। আর হবে নাই বা কেন? কলকাতার রাস্তায় সাড়ে তিন কোটির গাড়ি তো সচারচর চোখে পড়ে না। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি। তারপরেই যে তথ্য সামনে এসেছে তাই নিয়ে জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে, পুরসভায় ওই গাড়ি চড়ে গিয়েছিলেন বন্দর এলাকার তৃণমূল কাউন্সিলর সামস ইকবাল।

কাউন্সিলরের সাড়ে তিন কোটির অ্যাস্টন মার্টিন গাড়ি! প্রশ্ন উঠছে সব মহলে। সামস ইকবালের বাবা মুন্না ইকবাল একসময়ের বরো চেয়ারম্যান। হরিমোহন ঘোষ কলেজে ছাত্র বিক্ষোভে পুলিসকে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল বন্দর এলাকার ওই দাপুটে নেতার। তারপর নিজে ভোটে না দাঁড়িয়ে ছেলেকে প্রার্থী করেন তিনি। আর সেই ছেলের গাড়ি চমক দেখে চোখ টাটাচ্ছে অনেকের। সামনেই পুরসভা নির্বাচন। তার আগে এই ধরনের বিতর্ক শাসকদলের ভাবমূর্তি নষ্ট করতে পারে বলেই আশঙ্কা।

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...