Friday, June 12, 2026

এবার অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রশান্ত কিশোর! কারণটা কী?

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যুইটে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়লেন ভোটগুরু প্রশান্ত কিশোর। বললেন, ক্ষমতা থাকলে জনমতকে উপেক্ষা করে সিএএ, এনআরসি প্রয়োগ করে করে দেখান আপনি। মানুষের মতামতকে অস্বীকার করে আইন কার্যকর করার ফল কী হয় তা টের পাবে বিজেপি। প্রসঙ্গত, গতকালই অমিত শাহ বলেছিলেন, নাগরিকত্ব ইস্যুতে যেসব নেতা মানুষকে ভুল বোঝাচ্ছেন ক্ষমতা থাকলে তারা আমাদের সঙ্গে বিতর্কে যোগ দিন। তাহলেই সত্যিটা সামনে আসবে। বিক্ষোভ, প্রতিবাদ যাই হোক, কেন্দ্রীয় সরকার সিএএ কার্যকর করবেই। আইন বাতিল বা পিছু হঠার কোনও প্রশ্নই নেই। মঙ্গলবার শাহের ওই মন্তব্যের পর বুধবার তাঁকে চ্যালেঞ্জ করে পিকে বলেন, ক্ষমতা থাকলে আইন প্রয়োগ করে দেখান!

বিজেপির শরিক দল জেডিইউ-র সহসভাপতি পিকে বা প্রশান্ত কিশোরের এই হুমকির পিছনে রাজনৈতিক মতাদর্শের চেয়েও ব্যবসায়িক বাধ্যবাধকতাকেই অবশ্য বড় করে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের কথায়, পিকে জেডিইউর কোনও সর্বজনগ্রাহ্য নেতা নন। তাঁর সঙ্গে দলের নীচুতলার কর্মীদের যোগাযোগও নেই। তা সত্ত্বেও তিনি এসব বলে নিজের স্বতন্ত্র রাজনৈতিক ভাবমূর্তি তৈরি করতে চাইছেন একটাই উদ্দেশ্যে। কারণ তিনি ও তাঁর সংস্থা এখন দিল্লির আপ ও বাংলার তৃণমূলের রাজনৈতিক কৌশল নির্ধারক ও পরামর্শদাতা। এই দুটি দলই বিজেপি বিরোধী এবং নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রশান্ত কিশোরের কৌশল অনুযায়ী কাজ করছে। সেই কারণে নিজের বিশ্বাসযোগ্যতা তৈরির স্বার্থেই এই ইস্যুতে আক্রমণাত্মক ভাবমূর্তি তৈরি করতে তৎপর পিকেও।

 

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...