Friday, April 3, 2026

তরুণী এইডস আক্রান্ত! গণধর্ষণের পরে জানল ধর্ষকরা

Date:

Share post:

ট্রেনের কামরায় ধর্ষিত হয়েছে মহিলা। ওই কামড়ায় অকথ্য অত্যাচার চলছে যুবতীর উপর। ঠিক সেই সময় জওয়ানরা টহল দিতে ওঠে সেই কামরায়। সেই অবস্থায় যুবতীকে দেখেন তাঁরা। এবং সেখান থেকে উদ্ধার করে যুবতীকে। সেখান থেকে এক ধর্ষককে পাকড়াও করার সময় আর একজন পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে সেও গ্রেফতার হয়। এরপর ধর্ষিতাকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, ২২ বছরের ধর্ষিতা যুবতী আক্রান্ত এইডস-এ। ধর্ষকদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ জানিয়েছে, জেল হেফাজতের ভয় রয়েছে দুজনের মধ্যেই। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মেডিকেল টেস্ট হবে।

চাইতি মহলার বাসিন্দা বীরেন্দ্র প্রকাশ সিং ও দীপক সিংকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধর্ষকদের বয়স ৩০ বছরের আশাপাশে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, ৩৪ ও ৬৭এ ধারায় মামলা রুজু করা হয়েছে। মহিলার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

গয়ার অ্য‌ান্টি রেট্রোভিয়াল থেরাপি সেন্টারে এইডসের চিকিৎসা চলছিল যুবতীর। রুটিন টেস্ট করাতেই পাটনা-ভাবুয়া ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে গয়া যাচ্ছিলেন তিনি। কয়েক বছর আগেই স্বামীকে হারিয়েছেন ওই যুবতী। বিহারের কাইমুর জেলার বাসিন্দা তিনি। নির্যাতিতা জানিয়েছেন, যে কামরায় উঠেছিলেন তিনি সেটা প্রায় ফাঁকাই ছিল। সেই সুযোগ নিয়ে দুই যুবক তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। এরপর মুখ খুললে তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই সময় অপর একজন ধর্ষক ওই ঘটনার ভিডিও করেছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...