Monday, April 6, 2026

JNU-র সার্ভার রুমে ৩ জানুয়ারি ভাঙচুর হয়নি, RTI-এ জানালো বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

তাহলে কে মিথ্যা বলেছিলো? কার বা কাদের বক্তব্য অসত্য ?

JNU কর্তৃপক্ষের অভিযোগ ছিলো ফি-বৃদ্ধির বিক্ষোভরত ছাত্রছাত্রীরাই বিশ্ববিদ্যালয়ের বায়োমেট্রিক সিস্টেম ও সার্ভার রুমের CCTV ভাঙচুর করেছে।

অথচ এক RTI-এর উত্তরে ওই বিশ্ববিদ্যালয়ই জানালো, ৩ জানুয়ারি সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তার পরের দিন ‘বিদ্যুৎ সরবরাহে সমস্যা থাকায়’ ওই সার্ভার কাজ করেনি৷

RTI-এর উত্তরে JNU কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ৫ জানুয়ারি ক্যাম্পাসের নর্থ বা মেন গেটে লাগানো CCTV-র ‘সম্পূর্ণ অবিচ্ছিন্ন’ ফুটেজ পাওয়া যাচ্ছে না। ওই দিনই মুখোশধারী কিছু ব্যক্তি লোহার রড ও পাথর ভাঙা হাতুড়ি নিয়ে ছাত্র ও শিক্ষকদের উপর হামলা করে। ওই একই RTI-এর উত্তরে উত্তরে জানানো হয়েছে, মোট ১৭টি ফাইবার অপটিক্যাল কেবল 4 জানুয়ারি দুপুর ১টায় নষ্ট করা হয়। বলা হয়েছে, “কোনও বায়োমেট্রিক ব্যবস্থা ৩০ ডিসেম্বর ২০১৯ থেকে ২০২০-র ৮ জানুয়ারির মধ্যে ভাঙা বা ধ্বংস করা হয়নি।”

তথ্য জানার অধিকার আইনের ভিত্তিতে একইসঙ্গে জানতে চাওয়া হয়েছিল যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লাগানো যে সব সিসিটিভি আছে, তার সার্ভার CIS দফতরে আছে কিনা। উত্তরে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সিসিটিভি ক্যামেরার সার্ভার CIS অফিসে নেই, আছে ডেটা সেন্টারে৷

গোলমাল চলাকালীন JNU কর্তৃপক্ষ এক FIR- এ অভিযোগ করেছিল, ৩ জানুয়ারি একদল ছাত্র মুখোশ পরে জোর করে CIS-এ ঢুকে পড়ে এবং বিদ্যুতের সুইচ বন্ধ করে সার্ভার অকেজো করে দেয়৷ এর ফলে CCTV নজরদারি, বায়োমেট্রিক হাজিরা ও ইন্টারনেট পরিষেবার মতন কাজ ক্ষতিগ্রস্ত হয়।

JNU উপাচার্য জগদেশ কুমার সংবাদমাধ্যমেও একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, “বিক্ষোভকারীরা মুখোশ পরে প্রথম এসেছিল ৩ জানুয়ারি। ইউনিভার্সিটির ডেটা সেন্টারে হামলা করেছিল তারা। আমরা যখন ডেটা সেন্টার ফের চালু করি, তার পর, ৪ জানুয়ারি ফের একদল ছাত্র ডেটা সেন্টারে ঢুকে তাকে অকেজো করে দেওয়ার চেষ্টা করে। ৫ তারিখে ফের একই ঘটনা ঘটে।”
JNU এবং বিশেষ একটি রাজনৈতিক দল ও তার ছাত্র শাখা প্রাথমিকভাবে জোর গলায় যে সব দাবি করেছিলো, এখন RTI-এ সম্পূর্ণ উল্টো কথা বলছে JNU ? তাই প্রশ্ন উঠছে, কে সত্যি বলছে? এভাবে মিথ্যা কেন বলা হয়েছে কাদের বাঁচাতে বলা হয়েছে, তদন্ত হোক৷

আরও পড়ুন-মমতা-র বইয়ের সংখ্যা এই বইমেলায় সেঞ্চুরি করবে, কৌতূহল চরমে, কণাদ দাশগুপ্তের কলম

Related articles

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...