Wednesday, April 8, 2026

সিএএ, এনআরসি নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পাহাড় চায় না সিএএ, এনআরসি। ভয় পাওয়ার কিছু নেই।অমিত শাহের প্রশ্নের জবাবে বুধবার দার্জিলিং-এর চকবাজারের সভা থেকে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী এদিন সমাবেশ থেকে স্লোগন দেন, দার্জিলিং ভাগ নয়, গোর্খা ভাগ নয়, হিন্দু ভাগ নয়, মুসলিম ভাগ নয়।
মুখ্যমন্ত্রী ফের জানিয়ে দেন, তিনি রাজ্যে এনআরসি-সিএএ-এনআরপি কোনওটাই হতে দেবেন না।তিনি বলেন, এনপিআরের নামে আসলে “এক মারাত্মক খেলা” চলছে দেশ জুড়ে।তিনি এমন দাবিও করেন যে, এনপিআর আসলে এনআরসি-র প্রথম ধাপ।অসমের এনআরসি থেকে কেন ১ লক্ষ গোর্খার নাম বাদ, চকবাজারের সমাবেশ থেকে বিজেপির উদ্দেশে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীকে নেপালি ভাষাতেও কথা বলতে শোনা গিয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন বিজেপির উদ্দেশে কটাক্ষ করে বলেন, ভোটের সময় এলেই কেবল তাদের গোর্খাল্যান্ডের কথা মনে পড়ে। ভোটের আগে তারা আসে, আর টাকা দিয়ে পালিয়ে যায়। অন্যসময় উন্নয়নমূলক কাজে তাদের দেখা পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। মমতা বলেন, পাহাড়ে বিভেদ নয়, সবাই সেখানে একসঙ্গে আছে। সিএএ, এনআরসি নিয়ে বিরোধিতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন অসমের এনআরসি থেকে কেন বাদ দেওয়া হল ১ লক্ষ গোর্খার নাম। তিনি বলেন, বিজেপির হঠাৎ মনে হল দেশে নতুন নাগরিক করতে হবে।
তিনি প্রশ্ন তোলেন,”যদি এনপিআরের ফর্মে কোনও ব্যক্তির বাবা-মায়ের জন্ম সংক্রান্ত বিবরণ যদি বাধ্যতামূলক না-ই হয় তবে সেগুলি ফর্মের একটি অংশে রয়েছে কেন? এই প্রশ্নগুলো তো আগে বাদ দেওয়া উচিত। যদি ওঁরা এখন নতুন করে ফর্ম প্রকাশ করে তাহলে সেই ফর্ম থেকে বাবা-মায়ের জন্মের বিবরণ সংক্রান্ত বিষয়গুলি বাদ দিতে হবে। আর যদি ওঁরা তা না করে তাহলে বুঝতে হবে এর পিছনে অন্য কারণ আছে, তাই এই বিষয়টি নিয়ে মানুষকে সচেতন থাকতে হবে।এমনকি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের মানুষের কাছে মা-বাবার নথি চাইছেন। নিজে দেখাতে পারবেন সেই নথি ? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করে বলেন, দেশের অর্থনীতির বেহাল দশা। অর্থনীতির বেহাল দশা লুকোতেই সিএএ, এনআরসি আনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর এই নিয়ে বিরোধ করলেই সবার গায়ে পাকিস্তানের ছাপ মেরে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ অথচ ওরাই সারাদিন পাকিস্তানের কথা বলে, এজেন্সিকে পিছনে লাগিয়ে দেয়। মারধর করে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, নয়াদিল্লিতে এনপিআর-এর বৈঠকে সবাই ভয় পয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গই ওই বৈঠকে যায়নি বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপির মুখে দুই কথা। এরা সকালে এক কথা বলে তো, বিকেলে এক কথা বলে বলেও মন্তব্য করেন মমতা।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...