Friday, June 12, 2026

সীতারামকে চাই রাজ্যসভায়, দাবি তুলল বঙ্গ সিপিএম

Date:

Share post:

সীতারাম ইয়েচুরিকে চাই রাজ্যসভায়। তিরুবনান্তপূরমে কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষে দাবি তুললেন সূর্যকান্ত মিশ্র , বিমান বসুরা। বাংলার সিপিএমের পরিস্কার হিসেব, এবার রাজ্য থেকে পাঁচটি রাজ্যসভার আসন খালি হচ্ছে। চারটিতে তৃণমূলের জয় নিশ্চিত। পঞ্চম আসনে কংগ্রেসের সাহায্য নিয়ে সংসদে পাঠানো হোক সীতারামকে। সাধারণ সম্পাদকের দায়িত্বের কারণে যদি একান্তই সীতারামের ক্ষেত্রে প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে বাংলা সিপিএমের দ্বিতীয় পছন্দ সুবক্তা এবং লড়াকু মহম্মদ সেলিম। এই মুহূর্তে সংসদের কোনও কক্ষেই বাংলার কোনও প্রতিনিধি নেই। কারণ, সদস্যদের যুক্তি, সিএএ, এনআরসি, বা এনপিআর নিয়ে দলের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে এই দুজনই উপযুক্ত। ইতিমধ্যে নাগরিকত্ব আইন নিয়ে সোনিয়ার ডাকে বিরোধীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সীতারামের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে তাঁকে নিয়ে কংগ্রেসের কোনও আপত্তি থাকার কথা নয়। এর আগেও কংগ্রেসের তরফে সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় পাঠাতে উদ্যোগ নেওয়া হয়েছিল। সে যাত্রায় অবশ্য দলের নিষেধাজ্ঞায় সম্ভব হয়নি। এবার কী ঘটে দেখার। বঙ্গ সিপিএমের দাবি কেন্দ্রীয় নেতৃত্ব মানে কিনা সেটাই দেখার।

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...