Tuesday, June 2, 2026

ইন্টারনেট ব্যবহার শেখাতে গিয়ে আক্রান্ত মহিলা, হামলার পিছনে কী কারণ?

Date:

Share post:

গ্রামীণ মহিলাদের ইন্টারনেট ব্যবহার শেখাতে গিয়ে আক্রান্ত মহিলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের গৌরবাজারে। তাঁর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত মহিলা ও তাঁর পরিবারকে উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে পুলিশ।

গৌরবাজার গ্রামের বাসিন্দা চুমকি খাতুন বাড়ি বাড়ি গিয়ে মোবাইল ব্যবহার সম্পর্কে সচেতন করছিলেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রতিটি পরিবারের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন তিনি। মহিলাদের ছবিও তুলে রাখছিলেন মোবাইলে। বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। চুমকি এনআরসি নিয়ে সমীক্ষা করেছিলেন বলে অনুমান করে হামলা চালান স্থানীয়রা। বাড়িতে চড়াও হয় ভাঙচুর চালানো এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। মল্লারপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং বলেন, মহিলা ও তাঁর পরিবারকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-চুক্তিভিত্তিক কর্মীদের বাজেটের আগে সুখবর শোনাল সুপ্রিম কোর্ট

Related articles

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...