Tuesday, June 9, 2026

পরিবেশ বান্ধব থেকে গিফট কুপন, বৃদ্ধাশ্রমে বই প্রদান! অভিনবত্বে ভরা এবারের বইমেলা

Date:

Share post:

বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু! গিল্ড বইয়ের প্রসারে দায়বদ্ধ। এই চিরাচরিত দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বরিষ্ঠ মানুষদের প্রতি সম্মান দেখিয়ে এবছর বইমেলা থেকে বেশকিছু অর্থমূল্যের বই প্রদান করা হবে শহরের কয়েকটি বৃদ্ধাশ্রমে। যা কলকাতা আন্তর্জাতিক বইমেলার ইতিহাসে এই প্রথম।

এর পাশাপাশি বুক গিফট কুপনের ব্যবস্থা করা হয়েছে ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। যার নাম রাখা হয়েছে “বই কিনুন লাইব্রেরি জিতুন”! প্রতিদিন সেখানে আয়োজন করা হবে লটারি এবং প্রতি ১৫জন ভাগ্যবান বিজেতা প্রত্যেকে পাবেন মেলা থেকে বই কেনার জন্য ১০০০ টাকার অর্থাৎ মোট ১৫হাজার টাকার গিফট কুপন।

এবারের বইমেলা হচ্ছে পরিবেশবান্ধবও। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দফতর এগিয়ে এসেছে ২০২০ সালের বইমেলাকে পরিবেশবান্ধব বইমেলা গড়ে তোলার জন্য।
গাড়ি পার্কিং-এর জন্য যথারীতি আলাদা জায়গার সঙ্গে এবার বইমেলায় করা হচ্ছে সাইকেল স্ট্যান্ড।

এবার বইমেলায় থাকবে ৬০০টি বুক স্টল এবং ২০০টি লিটল ম্যাগাজিন স্টল। থাকবে একাধিক খাবারের স্টলও। ৯টি তোরণ, যার প্রতিটি দিয়ে মেলায় ঢোকা এবং বেরনো যাবে। থিম গেট হচ্ছে রাশিয়ার বিশ্বখ্যাত বলশয় থিয়েটারের আদলে। মেলায় দুটি হল হচ্ছে নবনীতা দেব সেন এবং গিরিশ কারনাড-এর নামে। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হবে সুভাষ মুখোপাধ্যায়ের নামে। থাকছে শুভ দত্ত মিডিয়া কর্নার। সাহিত্য সম্মান-২০২০ প্রদান করা হবে নৃসিংহ প্রসাদ ভাদুরিকে।

এবার বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতার লিটারেচার ফেষ্টিভেল। যা বইমেলার মধ্যেই হবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি। ফেস্টিভ্যালে ভানু-জহর শতবর্ষ, বিদ্যাসাগর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রভৃতি নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন-চুক্তিভিত্তিক কর্মীদের বাজেটের আগে সুখবর শোনাল সুপ্রিম কোর্ট

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...