Friday, June 26, 2026

তিনিই নেতা, যিনি সকলকে নিয়ে চলতে পারেন, দার্জিলিংয়ে মমতা

Date:

Share post:

নেতা তাঁকেই বলে যিনি সকলকে নিয়ে চলতে পারেন। এমন মানুষই ছিলেন নেতাজি। আর আজকের সরকার মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করছে। দার্জিলিঙয়ের সভা থেকে নেতাজির জন্ম জয়ন্তীতে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দার্জিলিং সফরে এসে মুখ্যমন্ত্রী এদিন নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেন। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বারবার কটাক্ষ করেছেন বিজেপি সরকারকে। বলেছেন, এটা নেতাজির দেশ, যিনি সর্বধর্মের সমন্বয়ের স্বপ্ন দেখতেন। ভারতের মূল মন্ত্র বিবিধের মাঝে মিলন। দেশকে স্বাধীন করার জন্য যে সেনাবাহিনী তৈরি করেছিলেন সেটাও ছিল সম্প্রীতির উদাহরণ। ১৯৪০ সালে হিন্দু মহাসভার আবির্ভাবের পর নেতাজি বলেছিলেন, এদের ভোট ভাগাভাগি করতে আনা হয়েছে। আমরা ওদের সমর্থন করবো না। আর এখন হিন্দু ধর্মের নামে ধর্মযুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। হিন্দু ধর্মের বদনাম করা হচ্ছে। যারা এটা করছে, বলছে, তারা কী আদৌ দেশের নেতা! এদের বিরুদ্ধে লড়তে হবে। মানুষকে এক করতে হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...