Sunday, April 5, 2026

নেতাজিকে দেবতা বানিয়ে ফেলল আরএসএস

Date:

Share post:

এবার নেতাজিকে দেবতা বানিয়ে ফেলল আরএসএস। তাঁকে মন্দিরে বসিয়ে পুজো করা হবে। মন্দির তৈরি হয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে। বৃহস্পতিবার নেতাজির ১২৩তম জন্ম জয়ন্তীতে উদ্বোধন করা হলো সেই মন্দিরের৷ উদ্বোধন করলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। বারানসীর আজাদ হিন্দ মার্গে সুভাষ ভবনে নির্মাণ করা হয়েছে মন্দির। ১১ ফুট উঁচু আর কালো গ্রানাইট পাথরে তৈরি হয়েছে নেতাজির মূর্তি। মন্দিরের সিঁড়ি লাল আর সাদা রঙের পাথরে তৈরি হয়েছে। পুরোহিত একজন দলিত মহিলা। সকালে মন্দিরে আরতির বদলে ভারত মাতার প্রার্থনা করা হবে, তারপর খোলা হবে মন্দির। রাতেও মন্দির বন্ধ হবে ভারত মাতার প্রার্থনা দিয়ে। কেন এখানে মন্দির? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব জানাচ্ছেন, উত্তরপ্রদেশের সঙ্গে নেতাজির গভীর সম্পর্ক ছিল। অনেকটা সময় তিনি এখানে কাটিয়েছেন। দেশের মানুষের মনে দেশপ্রেম ও নেতাজি স্মৃতি জাগিয়ে তুলতেই এই উদ্যোগ।

আরও পড়ুন-রাঁচির পাগলা গারদ থেকে বেরিয়ে এসেছে দিলীপ ঘোষ! কটাক্ষ বালুর

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...