Friday, June 26, 2026

রাঁচির পাগলা গারদ থেকে বেরিয়ে এসেছে দিলীপ ঘোষ! কটাক্ষ বালুর

Date:

Share post:

“দিলীপ ঘোষের মত মানুষদের বাইরে নয়, পাগলা গারদে থাকা উচিত। বিজেপি দলটাই পাগলের দলে পরিণত হয়েছে।” আজ, বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন জেলার সীমান্ত এলাকা উচালনে’ উচালন উৎসবের’ উদ্বোধন করতে আসেন তিনি।

গতকাল, বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, লোকসভা ভোটে মানুষ দিদিকে সমতলে নামিয়ে দিয়েছে। উনি আবার পাহাড়ে হাঁটাহাঁটি করে কী করবেন? সেই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া খাদ্যমন্ত্রীর।

তিনি বলেন, “পরিস্থিতি ভয়ঙ্কর। পাগলেরা রাস্তায় নেমে পড়েছে। একটা পাগলের কথার জবাব সুস্থ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কী ভাবে দেবেন? রাঁচির গারদ থেকে উনি বেরিয়ে এলেন কীভাবে? ভেবে দেখা দরকার। এটা রবীন্দ্রনাথ-বিবেকানন্দের বাংলা। এখানে পাগলদের জায়গা নেই। বিজেপির গোটা দলটাই পাগলে ভরে গিয়েছে। ওনাদের সুচিকিৎসার প্রয়োজন।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাজেটের আগেই তিন বিমা সংস্থার সংযুক্তিকরণ!

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...