Friday, June 26, 2026

অপর্ণা সেনের বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের, কেন জানেন?

Date:

Share post:

পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেনের শেয়ার করা একটি ছবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। ১২ জানুয়ারি টুইটারে একটি কোলাজ ছবি শেয়ার করে বিস্তর বিপাকে পড়েছেন অভিনেত্রী। যার জন্য বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
ওইদিন রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে তিনটি ছবির একটি কোলাজ পোস্ট করেন অপর্ণা সেন। যার মধ্যে দু’টি ছবিতে দেখা গিয়েছে CAA ও NRC’র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পোস্টার হাতে ধরনায় বসেছে উর্দি পরা একদল পুলিশ কর্মী। অন্য একটি ছবিতে স্পষ্ট রক্তাক্ত এক বালকের মুখ। তবে এই ছবির প্রেক্ষিতে কোনওরকম মন্তব্য করেননি অপর্ণা। বরং, ‘চুপ থাকাই বিচক্ষণতার লক্ষণ’ গোছের একটি ক্যাপশান দিয়েছেন। কখনও কখনও ছবিই যে প্রতিবাদের গুরুত্বপূর্ণ ভাষা হয়ে ওঠে, সেকথাই বোধহয় তুলে ধরতে চেয়েছেন নিজের পোস্টের মধ্য দিয়ে। অতঃপর সরাসরি আক্রমণের রাস্তায় না হেঁটে অপর্ণা লেখেন ‘কিছু বলব না’। এরপর পোস্টের পক্ষে এবং বিপক্ষে শতাধিক পালটা মন্তব্যের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টের জন্যই অপর্ণার বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন রাজারহাটের বাসিন্দা জয় চক্রবর্তী। আইনি নোটিসও গিয়েছে অভিনেত্রীর কাছে। নোটিসে জানতে চাওয়া হয়েছে, অপর্ণা কেন ভুয়ো ছবি পোস্ট করেছেন ১৫ দিনের মধ্যে তার যথাযথ কারণ না দেখাতে পারলে আইনের পথে হাঁটা হবে। জয় চক্রবর্তীর আইনজীবীর পাঠানো ওই চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, টুইটারে ব্যবহার করা ছবিগুলি আদতে আসল নয়। বরং নিজের রাজনৈতিক অবস্থান বোঝাতেই ফোটোশপে কারসাজি করে বিকৃত করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে অপর্ণা সেন মুখে কুলুপ এঁটেছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...