Tuesday, April 14, 2026

অমিত শাহ-সহ ৫০৩ সাংসদ জমাই দেননি সম্পত্তির হিসাব!

Date:

Share post:

নিয়ম হচ্ছে লোকসভা ভোটে জেতার ৯০ দিনের মধ্যে সাংসদরা তাঁদের সম্পত্তির হিসাব দেবেন। কিন্তু অমিত শাহ সহ দেশের ৫৪৩ সাংসদের মধ্যে ৫০৩ সাংসদ এই হিসাব দাখিলই করেননি। কার্যত মোদি সরকারের অধিকাংশ এমপি এই কাজটি করেননি। যদিও স্বয়ং প্রধানমন্ত্রী এই শুভ কাজটি প্রথম সেরে ফেলেছেন।

২০০৪ সালের আইন অনুযায়ী সাংসদদের স্থাবর-অস্থাবর সম্পত্তি, সন্তান, কতজন তাঁর উপর নির্ভরশীল, তার তথ্য জানাতে হয়। আর এই তথ্য সামনে এসেছে কাশীপুরের এক সমাজকর্মী নাদিমুদ্দিনের দায়ের করা তথ্য জানার অধিকার বা আরটিআই থেকে। যারা এই তথ্য জমা দিয়েছেন, তাঁদের মধ্যে ২৫জন বিজেপি সাংসদ, ৮জন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও একজন করে শিবসেনা ও এডিএমকের সাংসদ। সম্পত্তির হিসাব দিয়েছেন নরেন্দ্র মোদি, স্মৃতি ইরানি, রমেশ পোখরিওয়াল ও রবিশঙ্কর প্রসাদ। অমিত শাহ, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তথ্য এখনও জমাই পড়েনি।

Related articles

অবশেষে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, প্রথম বিজেপি প্রশাসনিক প্রধান পাচ্ছে বিহার

অবশেষে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার দুপুরে পাটনার (Patna) লোক ভবনে গিয়ে...

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...