Tuesday, June 23, 2026

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও জাতীয় শিশুকন্যা দিবসে যা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ, ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস। জাতীয় শিশুকন্যা দিবস। সেই উপলক্ষে শুক্রবার ট্যুইট করে রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস। ২০১১ থেকে বাংলায় শিক্ষার পরিকাঠামোয় ব্যাপক উন্নতি হয়েছে। গত সাড়ে আট বছরে আমরা ২৮টি নতুন বিশ্ববিদ্যালয় ও ৫০টি নতুন কলেজ স্থাপন করেছি। ১১টি আরও নতুন বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে।”

অন্য আরও একটি ট্যুইটে তিনি বলেন, “আজ জাতীয় শিশুকন্যা দিবস। বাংলার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ৬০ লক্ষেরও বেশি মেয়ের ক্ষমতায়ন হয়েছে। আমরা গর্বিত যে ২০১৭ সালে এই প্রকল্পের সুদূরপ্রসারী প্রভাবকে সম্মান জানিয়ে রাষ্ট্রসঙ্ঘ জনসেবার ক্ষেত্রে প্রথম পুরস্কার দেয় কন্যাশ্রী প্রকল্পকে।”

অন্যদিকে, এই উপলক্ষে বার্তা দিলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। তিনি ট্যুইটে জানান, “আজ প্রতিটি শিশুকন্যার ধৈর্য্য ও সাফল্যকে উদযাপন করার দিন। আসুন এই দিনে আমরা শপথ নিই যে, মেয়েদের নিয়ে সমাজে যে বিভাজন রয়েছে তা আমরা মিটিয়ে ফেলব। এবং মহিলা সমাজকে আরও শক্তিশালী করব।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...