Wednesday, April 8, 2026

ইন্দিরাকে নির্ভয়া-ধর্ষকদের সঙ্গে জেলে রাখার দাওয়াই কঙ্গনার, সমর্থন আশাদেবীরও

Date:

Share post:

নির্ভয়া গণধর্ষণকাণ্ডের চার অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা কমাতে ক্ষমাপ্রদর্শনের আর্জি জানিয়েছিলেন ইন্দিরা জয় সিং। সুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবী নির্ভয়ার মা আশাদেবীকে চিঠি লিখে বলেছিলেন, তিনি যেন উদার হয়ে ওই চার ধর্ষককে ক্ষমা করে দেন। তাহলেই তারা ফাঁসির সাজা থেকে বেঁচে যাবে। ইন্দিরার এই পরামর্শের জন্য তাঁকে তীব্র আক্রমণ করে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেন, উনি কেমন মহিলা যিনি ধর্ষকদের প্রতি সমব্যথী? যাদের জঘন্য কাজের জন্য একটি মেয়ে এত যন্ত্রণা পেয়ে মারা গেল, সেই ঘৃণ্য অপরাধীদের বাঁচাতে চাইছেন ইন্দিরা জয় সিং? ওই মহিলাকে ওই ধর্ষকদের সঙ্গে জেলে চারদিন রেখে দেওয়া উচিত। ওর মত মহিলারাই এইসব রাক্ষসদের জন্ম দেন।

কঙ্গনার এই মন্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন নির্ভয়ার মা আশাদেবীও, মেয়ের সুবিচারের জন্য যিনি 2012 সাল থেকে লাগাতার লড়াই করে চলেছেন। ইন্দিরার ‘পরামর্শ’ আগেই প্রত্যাখ্যান করে আশাদেবী বলেছিলেন, প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত, ক্ষমার প্রশ্নই নেই। যাঁর মেয়ে এমন ঘৃণ্য অপরাধের শিকার হয়, শুধু তিনিই যন্ত্রণা অনুভব করতে পারেন। আশাদেবী বলেন, আমি কঙ্গনা রানাওয়াতকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি অন্তত ইন্দিরা জয় সিংয়ের বিরুদ্ধে মুখ খুলে আমাদের পাশে দাঁড়িয়েছেন। ওঁর মন্তব্যকে আমি পূর্ণ সমর্থন করি।

 

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...