Tuesday, June 9, 2026

সেলিমের সামনেই সিপিএমকে ঠুকলেন কানাইয়া! কী বললেন JNU-এর প্রাক্তন ছাত্রনেতা?

Date:

Share post:

ফের নাম না করে সিপিএমকে কটাক্ষ করলেন সিপিআই নেতা কানাইয়া কুমার। তিনি বলেন, এখানে কিছু রাজনৈতিক দল আছে যারা নতুন প্রজন্মকে চোখে দেখতে পায় না। বিশেষ বয়সের লোকেরাই এখানে দিনের পর দিন নেতার আসন অলঙ্কার করে বসে আছেন। তাদের চোখ দেশের ছাত্র-যুবদের দিকে যায় না। তাই দিনের পর দিন সেই দল খাদের দিকে মোড় নিচ্ছে।

কানাইয়া যখন এই কথাগুলি বলছেন, তখন মঞ্চে উপস্থিত সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। কানাইয়ার বক্তব্য শুনে কিছুটা অস্বস্তিতে পরে যান সেলিম। আর শ্রোতার আসেন বসে থাকা বামেদের যুব সম্প্রদায়ের সমর্থকরা করতালিতে হল কাঁপাচ্ছে।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানাইয়া কুমার বলেন, বাংলা চিরকাল আন্দোলনে পথ দেখায়। ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস, আর স্বাধীন ভারতে বিজেপি নামক ইংরেজদের সঙ্গে লড়ছে এই বাংলারই ঐশী ঘোষ।

এরপরই কানাইয়া বলেন, ছাত্র সমাজ থেকেই তৈরি হয় নেতা। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে জন্ম নেয় নেতা। ঐশীদের মতো ছাত্র নেতারাই এই দেশের রাজনীতির ভবিষ্যৎ। সেটাকে দলীয় নেতৃত্বের খেয়াল রাখা উচিত।

পাশাপাশি কানাইয়া আরও বলেন, বিদেশ থেকে রাজনীতি বা রাজনৈতিক মতাদর্শ শেখার দরকার নেই। ভারতেই অনেক দার্শনিক আছেন। যাঁদের আদর্শ থেকেই রাজনীতির শিক্ষা নেওয়া যায়। এই প্রসঙ্গে গান্ধীজি, গুরু নানক, কবীরের নাম উল্লেখ্য করেন কানাইয়া।

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...