Friday, March 20, 2026

NPR নামের মুরগি একদিন NRC নামক ডিম পাড়বে, দাবি কানাইয়ার

Date:

Share post:

“NPR এবং NRC, একই মুদ্রার দুই পিঠ। আমি আজ বলে গেলাম, আপনারা লিখে নিন NPR নামের মুরগি একদিন NRC নামক ডিম পাড়বে।” একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করেন কানাইয়া কুমার।

তিনি আরও বলেন, “আধার কার্ড করার সময় এমনটাই বলেছিল। আপনার হাতের ছাপ, চোখের রেটিনা ছবি আছে। এটাই সবচেয়ে বড় পরিচয় পত্র। এখন বলছে NPR করিতে হবে। আর এই NPR তথ্য দিয়েই একদিন NRC হবে। সব সরকারি লোকেরা এখানে কাজ করবে। সেখানে প্রচুর তথ্যের বানানে ভুল করবে। এরপর আপনার নাগরিকত্ব কেড়ে নেবে। এই খেলাই খেলতে নেমেছে বিজেপি-আরএসএস।”

এরপর কানাইয়া ব্যাঙ্গের সুরে বলেন, “বড় লোকেদের কোনও অসুবিধা হবে না কাগজপত্র বানাতে। সমস্যায় পড়বে আমার-আপনার মতো সাধারণ মানুষ। গরিব মানুষ। কারণ, আমি-আপনি নীরব মোদি বা বিজয় মালিয়া নই। দেখলেন না, ওরা নিজেরাই নিজেদের পাসপোর্ট বানিয়ে কেমন বিদেশ চলে গেল।”

সবশেষে কানাইয়ার বক্তব্য, “শুধুমাত্র আসামে NRC-তে খরচ হয়েছে ১৬০০কোটি টাকা, তাহলে ভাবুন তো গোটা দেশে NRC করলে কত টাকা খরচ হবে। কমপক্ষে 6 হাজার কোটি টাকা খরচ হবে। আপনার করের টাকা খরচ করে আপনাকেই দেশ থেকে তাড়িয়ে দেবে। কৃষক আত্মহত্যা করবে, আর আমাদের ২০০টাকা দিয়ে পিঁয়াজ কিনতে হবে।”

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...