Saturday, April 4, 2026

করোনা ভাইরাস সংক্রমণ : ‘শহরবন্দি’ ৫ কোটি, চিনে মৃত্যু বেড়ে ২৬

Date:

Share post:

নোভেল করোনা ভাইরাসে ছড়িয়েছে গোটা চিনে। এবার এই ভাইরাস রুখতে কড়া পদক্ষেপ নিল বেজিং সরকার। শুক্রবার মোট ১৩টি শহরে পরিবহণ ব্যবস্থা বন্ধ করল বেজিং সরকার। ‘শহরবন্দি’ কমপক্ষে ৪ কোটি ১০ লক্ষ বাসিন্দা। প্রতিদিন বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এখনও পর্যন্ত আটশো জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। চিনের মৃতের সংখ্যা ২৬। ফ্রান্স জানিয়েছে, এই দেশে দু’জনের দেহে নোভেল করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। অর্থাৎ ইউরোপেও ছড়িয়েছে সংক্রমণ।

করোনা ভাইরাসের চিন্তায় রাজধানী দিল্লিও। চিন-ফেরত ৮০ জনকে নজরদারিতে রাখা হয়েছে কেরলে। এ পর্যন্ত দিল্লি-মুম্বই-চেন্নাই-কলকাতা-সহ ভারতের বিভিন্ন বিমানবন্দরে সব মিলিয়ে ১২ হাজারেরও বেশি চিন-ফেরত যাত্রীকে স্ক্রিনিংয়ে পাঠানো হয়েছে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বাস্থ্যকর্তা পদ্মজা কেসকার জানান, সর্দি-কাশি ছাড়া আর কোনও উপসর্গ নেই। তবু নজর রাখা হচ্ছে। অন্যান্য রোগীদের থেকে আলাদা করে রাখা হয়েছে দু’জনকে। সে জন্য বিশেষ ‘আইসোলেশন ওয়ার্ড’ তৈরি করা হয়েছে। বিশেষ ওয়ার্ড তৈরি করা হয়েছে দিল্লি এমসেও।

আরও পড়ুন-গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও বামেদের কাছে হার এবিভিপি-র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...