Saturday, June 27, 2026

গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও বামেদের কাছে হার এবিভিপি-র

Date:

Share post:

গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েই এবার হারল এবিভিপি। ছাত্র সংসদ নির্বাচনে এসএফআই, বাপসা ও এলডিএসএফ জোটের কাছে পরাজিত হল গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আঁতুড়ঘর বলে পরিচিত গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে এবিভিপি-কে উৎখাত করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি।

এসএফআইয়ের দাবি, জেএনইউ-এর রাস্তাতে হেঁটেই এই জয় পেয়েছে তারা। শিক্ষায়তনগুলিতে ফ্যাসিস্টদের সঙ্গে লড়েই কাঙ্ক্ষিত ফল পাওয়া গিয়েছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া প্রত্যাখ্যান করেছে বলে মত বামপন্থী ছাত্র সংগঠনগুলির। যদিও, ফলের বিষয়ে কোনও মন্তব্য করেনি এবিভিপি। দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের জেরেই এই পট পরিবর্তন বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-তাঁর গ্ল্যামারের রহস্য কী? ফাঁস করলেন মোদি নিজেই

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...