Sunday, June 14, 2026

“এই ওমরকে আমি চিনি না”! টুইট করলেন মর্মাহত মমতা

Date:

Share post:

৬ মাস পেরিয়ে গিয়েছে, এখনও তিনি “বন্দি”। ভূস্বর্গ কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকে বন্দি হয়ে রয়েছেন ওমর আব্দুল্লা, ফারুক আব্দুল্লা, মেহবুবা মুফতির মত উপত্যকার নেতা-নেত্রীরা। কেমন আছেন, কীভাবে আছেন, কী করছেন–তা একেবারেই জনসমক্ষে আসছিল না। বিরোধীদের পক্ষ থেকে অনেকে সমালোচনা সত্ত্বেও কাজ হয়নি। অবশেষে প্রকাশ্যে এল একটি ছবি। ছবিটি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লার বলে জানা গিয়েছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই হয়নি বলেও জানানো হচ্ছে কোনও কোনও মহল থেকে।

কিন্তু এর মধ্যেই ছবিটি দেশজুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে। এমনকী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্তই ছবিটি তাঁর ট্যুইট হ্যান্ডলে শেয়ার করেছেন। মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, “এই ছবিতে আমি ওমরকে চিনতেই পারছি না। ছবিটি দেখে আমি মর্মাহত। দুর্ভাগ্যবশত আমাদের মতো গণতান্ত্রিক দেশেও এমন ঘটনা ঘটছে। এসব কবে শেষ হবে?”

উল্লেখ্য, কাশ্মীরের রাজনীতিতে আব্দুল্লা পরিবার খুব জনপ্রিয়। সেই পরিবারের ওমর আবদুল্লা মুখ্যমন্ত্রীও ছিলেন। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তাঁর বন্দিদশার যে ছবিটি প্রকাশ্যে এসেছে, তা সত্যি স্বাধীন ভারতে নজিরবিহীন।

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...