Monday, April 13, 2026

শহরের গুরু ইয়াপ্পা মন্দির গিয়ে নস্টালজিক সৌরভ! শোনালেন অতীতের স্মৃতি

Date:

Share post:

একটা সময়ে ভারতীয় দলের আধিনায়ক হিসাবে পারফরম্যান্স একেবারেই ভালো যাচ্ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সেই সময় তাঁকে কেরালার গুরু ইয়াপ্পা মন্দিরে পুজো দেওয়ার পরামর্শ দিয়েছিলেন জাতীয় দলে তাঁরই সতীর্থ ভিভিএস লক্ষণ।

সৌরভ জানান, সেই মত আমি লক্ষণ-এর কথা শুনে গুরু ইয়াপ্পা মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন। এবার সেই পুরনো স্মৃতিকে উস্কে দিলেন বাংলার মহারাজ তথা বিসিসিআই সভাপতি সৌরভ।

আজ, শনিবার কলকাতার মনোহরপুর রোডে গুরু ইয়াপ্পা মন্দির, যা নারায়ণ মন্দিরও নামেও পরিচিত, সেই মন্দিরের রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ। অনুষ্ঠানে তাঁকে সম্বর্ধনা জানান মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক।

সৌরভ জানান, মন্দির বড় কী ছোট সেটা বিষয় নয়। মানুষের মনে ভগবানের প্রতি শ্রদ্ধা ও আন্তরিকতাই হচ্ছে ধর্মস্থানের প্রতি প্রকৃত নিষ্ঠা ।

আরও পড়ুন-প্রেসিডেন্সির সেই ওটেন-সিঁড়িতে এখন ‘আজাদি’র হাত

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...