Saturday, April 4, 2026

নিশানায় কেন্দ্র, অত্যধিক করকে ‘অবিচার’ বললেন প্রধান বিচারপতি

Date:

Share post:

দেশের কর ব্যবস্থা কেমন হওয়া উচিত, সে নিয়ে কেন্দ্রীয় বাজেটের আগে কার্যত সরকারকে পরামর্শ দিলেন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। দেশের মানুষের ঘাড়ে অত্যধিক করের বোঝা চাপানো যে সামাজিক অবিচার, তা স্পষ্ট করে দিয়ে তাঁর পরামর্শ, মৌমাছি ফুলের কোনও ক্ষতি না করে যেমন মধু আহরণ করে, মানুষের কাছ থেকেও সেভাবেই কর আদায় করা উচিত। প্রধান বিচারপতির এই বক্তব্য নিশ্চিতভাবে দেশের কর ব্যবস্থা নিয়ে সারা দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষের নানা অভিযোগের প্রতিফলন।

শুক্রবার প্রধান বিচারপতি নিয়াদিল্লিতে আয়কর ট্রাইব্যুনালের একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর কথায়, কর ফাঁকি দেওয়া যেমন সামাজিক অন্যায়, তেমনি অত্যধিক কর মানুষের উপর চাপিয়ে দেওয়াও এক ধরণের অবিচার। সেই সঙ্গে দেশের সার্বিক উন্নয়নের বিষয়টি উত্থাপন করে আসলে বর্তমানে দেশের আর্থিক উন্নয়নের অধঃগতি, এবং বেকারত্ব বৃদ্ধির বিষয়টিকেই তিনি মনে করিয়ে দিয়েছেন। সেইসঙ্গে বিচারপতি বোবদে জমে থাকা কর মামলাগুলি নিয়েও উদ্বেগ প্রকাশ করে দ্রুত নিষ্পত্তির পক্ষে সওয়াল করেন। তাঁর যুক্তি, মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হলে করদাতারাও উৎসাহিত হবেন, আটকে থাকবে না সাধারণ মানুষের অর্থও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...