Wednesday, June 24, 2026

মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন, বিভাজনে মদত, সমালোচনায় ‘দ্য ইকনমিস্ট’

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভাজনে মদত দিচ্ছেন। ভারতের ২০ কোটি মুসলিমের আশঙ্কা, মোদি হিন্দুরাষ্ট্র গঠন করতে চাইছেন। ভারতের গণতন্ত্র আজ বিপন্ন। ঠিক এই ভাষাতেই মোদি সরকারের তীব্র সমালোচনা করল লন্ডনের বিখ্যাত ম্যাগাজিন ‘দ্য ইকনমিস্ট’। তাদের মতে, বিভাজনে ইন্ধন জুগিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে বিপদের মুখে ফেলছেন মোদি। ‘দ্য ইকনমিস্ট’-এর চলতি সংখ্যার বিষয় ‘ইনটলারেন্ট ইন্ডিয়া’ বা ‘অসহিষ্ণু ভারত’। কাঁটাতারের উপর পদ্ম আঁকা প্রচ্ছদকাহিনিতে সিএএ ও এনআরসির কড়া সমালোচনা করে বলা হয়েছে, নতুন আইনে মুসলিম ছাড়া বাকিদের নাগরিকত্ব পাওয়া সহজ করে দেওয়া হয়েছে। দেশের ১৩০ কোটি মানুষের নাগরিকত্ব যাচাই করতে উদ্যত হয়েছে বিজেপি সরকার যাতে বেআইনি অনুপ্রবেশকারী চিহ্নিত করা যায়। কিন্তু ২০ কোটি মুসলিমের বহু সংখ্যকেরই নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নেই। এই পত্রিকার মতে, ধর্মীয় বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলাই বিজেপির উদ্দেশ্য। বিজেপির জন্য যা অমৃত, তা ভারতের জন্য বিষ।

‘দ্য ইকনমিস্ট’-এর প্রতিবেদনকে ‘ঔপনিবেশিক’ বলে পাল্টা কটাক্ষ ছুঁড়েছে বিজেপি। বিজেপি নেতা বিজয় চৌথাইওয়ালে লন্ডনের এই ম্যাগাজিনের প্রচ্ছদ তুলে ট্যুইট করেছেন, ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলেও দ্য ইকনমিস্টের সম্পাদকরা ঔপনিবেশিক যুগেই বাস করছেন। এরা চায়নি দ্বিতীয়বার মোদি ক্ষমতায় আসুন। এদের প্রচারে সাড়া না দিয়ে ভারতের ৬০ কোটি মানুষ মোদিকে ভোট দিয়েছেন। তাতেই এদের রাগ হয়েছে। ওদের এত দম্ভ যে সুপ্রিম কোর্টকেও জ্ঞান দিচ্ছে! ভারতেই নাকি বেআইনি অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে। তাহলে ব্রিটেনে কী হচ্ছে? ব্রিটেন যখন অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কথা বলে তখন কী বলে এই পত্রিকা?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...