Sunday, April 12, 2026

রাত পোহালেই বিধানসভায় উঠছে CAA প্রত্যাহারের প্রস্তাব, তৃণমূলকে সমর্থনের সম্ভাবনা বাম-কংগ্রেস

Date:

Share post:

বহু চর্চিত কেন্দ্রের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহারের প্রস্তাব সোমবার রাজ্য বিধানসভায় তোলা হচ্ছে।

মূলত শাসকদল তৃণমূল সিএএ প্রত্যাহারের দাবিতে প্রস্তাবটি বিধানসভায় তুলতে যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে বিরোধী দল কংগ্রেস ও বাম দলগুলিও এই ইস্যুতে সরকারকে সমর্থন করতে পারে। ইতিমধ্যে কেরালা, পঞ্জাব ও রাজস্থানে সিএএ প্রত্যাহারের দাবিতে সেই রাজ্যগুলির বিধানসভায় প্রস্তাব পাস হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) নিয়ে এখন উত্তপ্ত জাতীয় রাজনীতি। রাজ্যে রাজ্যে চলছে এই আইন বাতিলের আন্দোলন-বিক্ষোভ-প্রতিবাদ-মিছিল। দাবি উঠেছে—ধর্মনিরপেক্ষ ভারতে এসব আইনের মাধ্যমে সাম্প্রদায়িক বিভাজন মানবে না দেশবাসী। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিজেপির আপাতত বাংলায় এনআরসি নিয়ে কথা না বললেও সিএএ হবে সেটা কিন্তু এই বিতর্কের মাঝেও জোরের সঙ্গে বলছে।

তবে তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন, ‘বিজেপি বুঝেছে মানুষ আর সিএএ, এনআরসি, এনপিআর চায় না। এই রাজ্যে ধর্মীয় বিভাজন চায় না। বিজেপি সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা, আবার রাতে বলে অন্য কথা। ওদের কথা মানুষ বিশ্বাস করছে না।’

Related articles

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...