Thursday, June 25, 2026

জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর নামে কলকাতা বইমেলা উৎসর্গ করবে গিল্ড, থিম কান্ট্রি বাংলাদেশ

Date:

Share post:

জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর নামে কলকাতা বইমেলা উৎসর্গ করবে আয়োজক সংস্থা গিল্ড। তা এক বছর আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২১ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসর্গ করা হবে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। শুধু তাই নয়, আগামী বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি হবে বাংলাদেশ। উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে।

প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি এবছর বইমেলার সমাপ্তি দিনে উদ্‌যাপিত হবে বাংলাদেশ দিবস। ওই দিন বাংলাদেশ থেকে যোগ দেবেন প্রথিতযশা কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী-সহ সেদেশের মন্ত্রী ও সাংসদেরা।

উল্লেখ্য, কলকাতা বইমেলায় এবার বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি হচ্ছে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের আদলে।
আর সেখানেই থাকছে বাংলাদেশের ৪১টি প্রকাশনা সংস্থার স্টল।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...