Sunday, March 29, 2026

বীরভূমে মিলল বিরল ‘বম্বে ব্লাড গ্রুপ’ -এর রক্ত

Date:

Share post:

বীরভূমের রাজনগর এলাকার এক ব্যক্তির শরীরে মিলল ‘বম্বে ব্লাড গ্রুপ’ নামক বিরলতম ব্লাড গ্রুপের রক্ত । শনিবার তা চিহ্নিত করেছেন সিউড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা।

সিউড়ি জেলা হাসপাতাল সূত্রে খবর, ১২ জানুয়ারি একটি স্বেচ্ছা রক্তদান শিবির হয়েছিল। সেখানেই রক্ত দেন ওই ব্যক্তি। আবার ওই দাতাকে ডেকে শনিবার রক্ত পরীক্ষা করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
‘বম্বে ব্লাড গ্রুপ’-এর রক্ত এতটাই বিরল যে গোটা বিশ্বের জনসংখ্যার মাত্র ০.০০০৪% মানুষের শরীরে এই রক্ত রয়েছে। ভারতেও প্রত্যেক দশ থেকে সতেরো হাজার মানুষ পিছু একজনের শরীরে রয়েছে ‘বম্বে ব্লাড গ্রুপের’ রক্ত। এই গ্রুপের রক্ত শরীরে থাকলে অন্য কোনও গ্রুপের রক্ত রোগীকে দেওয়া যায় না। অন্যান্য সব গ্রুপের রক্তে অ্যান্টিজেন এইচ থাকলেও ‘বম্বে ব্লাড গ্রুপের’ ক্ষেত্রে থাকে অ্যান্টিবডি এইচ। ১৯৫২ সালে বম্বেতে প্রথম বার এই গ্রুপের রক্ত চিহ্নিত করা হয়েছিল। তখন থেকেই এর নাম ‘বম্বে ব্লাড গ্রুপ’।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...