Sunday, June 28, 2026

বিপ্লব দেবের রাজ্যে অরাজকতা, কোর্টের নির্দেশ মানছে না জেল

Date:

Share post:

ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ ও বর্তমান বিধায়ক জেলবন্দি বাদল চৌধুরীকে জেলের মাটিতে শুতে দেওয়া নিয়ে উত্তপ্ত ত্রিপুরা। মামলা হলো আদালতে। অসুস্থ বিধায়ককে জেল হাসপাতাল থেকে দুদিন আগেই ছুটি দেওয়া হয়। বাদলের আইনজীবীর বক্তব্য, প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক হিসাবে বাদল চৌধুরীর সঙ্গে সাধারণ কয়েদির মতো ব্যবহার করার অধিকার নেই জেলের।

১৯জানুয়ারি জেলে পড়ে গিয়ে হাতে আঘাত পান বাদল। তাঁকে ২০জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৩জানুয়ারি তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তারপর তাঁকে জেলের মেঝেতে শুতে দেওয়া হয়। অথচ আদালতের নির্দেশে তাঁকে আলাদা ঘর ও অন্যান্য সুবিধা দেওয়া হয়েছিল। তাঁর আইনজীবী পুরুষত্তম রায় বর্মন জানান, আদালত অবিলম্বে বাদলবাবুকে সব সুবিধা দিতে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে কেন কোর্টের নির্দেশ অমান্য করা হলো তার রিপোর্ট জেল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...