Saturday, June 13, 2026

তৃণমূলের উদ্বেগ বাড়িয়ে ৫দিনে মিম কত সদস্য সংগ্রহ করল জানেন কী!

Date:

Share post:

বিধানসভা ভোট হতে আর এক বছর। পুরসভার ভোট কড়া নাড়ছে দুয়ারে। তার মাঝেই তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো ঘটনা। রাজ্যে সদ্য পা রাখা আসাউদ্দিন ওয়েসির এআইএমআইআইএম বা মিম তিন লক্ষ সদস্য সংগ্রহ করে ফেলল। সদস্য সংগ্রহ অভিযানে নেমে মাত্র তিন দিনের মাথায় তারা তিন লক্ষ সদস্য সংগ্রহ করেছে বলে দাবি। এই সংখ্যা যে আগামী দিনে আরও বাড়বে তার প্রাথমিক ইঙ্গিত দিয়েছে এই অভিযান। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২২০টি আসন আপাতত টার্গেট।

ইতিমধ্যেই তারা সীমান্ত এলাকার জেলাগুলিতে পার্টি অফিসও খুলে ফেলেছে। দার্জিলিংয়ে সদ্য অফিস খুলেছে। এছাড়া মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিমাজপুর সহ ৫৫টি বিধানসভা কেন্দ্রে পার্টি অফিস খোলা হয়ে গিয়েছে। সদস্য সংগ্রহ অভিযানে কী বলছে মিমের সদস্যরা? মূল বক্তব্য একটাই — সিএবি ভোটাভুটির সময়ে তৃণমূলের ৮সাংসদের অনুপস্থিত ছিলেন কেন? ক্ষমতাসীন দলের আসল ভূমিকা কী, তা দিনের আলোর মতো পরিস্কার হয়ে যাচ্ছে এই পদক্ষেপেই।

সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় হলো, মিম সরাসরি আক্রমণ করছে তৃণমূলকে। অথচ যে দল দেশে সিএএ, এনআরসি বা এনপিআর আনতে চাইছে তাদের বিরুদ্ধে একটিও প্রশ্ন ছুড়ে দিচ্ছে না। এটা থেকেই অনেকে ধারণা করছেন, আসলে মিমকে বাংলায় বিজেপিই হাতে ধরে নিয়ে এসেছে। লক্ষ্য তৃণমূলের ক্যাপটিভ সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে থাবা বসানো। শেষ দুটি বিধানসভা ভোটে দেখা গিয়েছে, সংখ্যালঘু ভোটের বেশিরভাগটাই চলে যাচ্ছে তৃণমূলের বাক্সে। বিজেপি এই ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতেই মিমকে আপ্যায়ন করে ডেকে এনেছে। লক্ষ্য, শাসক দলের ২-৩% ভোট কাটা, যা তারা মিমকে দিয়ে করতে চায়। আর সে উদ্দেশ্যে সফল হলে বিজেপির ধারণা অনেক হিসাব উল্টে যেতে পারে। যদিও তৃণমূল নিশ্চিত বিজেপির এই মিম অভিযান মাঠেই মারা যাবে। বাংলার মানুষ কোনও অশুভ শক্তিকে বরদাস্ত করবে না।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...