Sunday, June 28, 2026

হাড়োয়ার স্কুলে সরস্বতী পুজোর অনুমতি দিতে হবে ,কুণাল ঘোষের কলম।

Date:

Share post:

    কুণাল ঘোষ

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
ধর্মনিরপেক্ষ ভারত শক্তিশালী হোক।

শুধু দেশ ও রাজ্যব্যাপী উৎসব, দেশপ্রেমের প্রতিযোগিতা ও নাগরিকত্ব ইস্যুতে বিপ্লবের মধ্যে ছোট্ট একটি নিবেদন।

আমাদের বাংলার উত্তর চব্বিশ পরগণার হাড়োয়ায় চৌহাটা আদর্শ বিদ্যাপীঠ স্কুলে আট বছর সরস্বতী পুজো বন্ধ।
এবার পড়ুয়ারা বহু আবেদনেও অনুমতি পায় নি। তারা শুক্রবার পথ অবরোধ করেছিল। বিকেলে একদল পুজোবিরোধী দুষ্কৃতী তাদের উপর হামলা করে। এলাকায় তান্ডব চালায়।

এখনও জট খোলে নি।
প্রধান শিক্ষক নিরাপত্তার কারণে অনুমতি দিতে ভয় পাচ্ছেন।
প্রশাসন নিষ্ক্রিয়।
অধিকাংশ মিডিয়া নীরব।

গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বিপ্লব, শাহিনবাগ, এখানে ওখানে ধর্ণা, বুদ্ধিজীবীদের কবিতা চলছে চলুক।
তার আগে ঐ স্কুলটিতে সরস্বতী পুজোর অনুমতিটা দিয়ে দিলে হত না?

আমি বিজেপি নই। আমি বিজেপির বিরুদ্ধে। কিন্তু আমাদের একপেশে আর মেকি ধর্মনিরপেক্ষতার জন্যেই বিজেপি তাদের তাস খেলার সুযোগ পাচ্ছে। শুধু বিজেপিবিরোধী বিবৃতি না দিয়ে প্রকৃত ধর্মনিরপেক্ষ নীতি নিক সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও মিডিয়া।

যাঁরা নাগরিকত্ব নিয়ে বিজেপির বিরোধিতা করছেন, একশোবার করুন।
কিন্তু একইভাবে বলুন কেন স্কুলে সরস্বতী পুজো করার জন্য ছাত্রদের অবরোধে বসতে হবে আর তার উপর হামলা হবে?
প্রেসিডেন্সি, যাদবপুর – কোথায়?
কোথায় ছাত্র সংগঠন আর ছাত্র নেতারা?
দেশ আর অন্য রাজ্যে কোথায় কী হচ্ছে, কী হওয়া উচিত, এসব জ্ঞান বিতরণ চলুক। তার আগে আমাদের ছোট্ট সমস্যাটা সমাধান করে নিলে হত না?

একজন সাধারণ নাগরিক হিসেবে দাবি করছি,
অবিলম্বে চৌহাটা আদর্শ বিদ্যাপীঠে সরস্বতী পুজোর অনুমতি দেওয়া হোক। এবং শুক্রবার বিকেলের হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

বাংলার স্কুলে নিরাপত্তার ভয়ে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না, মানতে পারছি না।

জয় হিন্দ্।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...